24 July, 2021

প্রকৃতির সভা

 --প্রকৃতির সভা --



আঁধার আকাশে,মেঘ গর্জে,
বহে সুশীতল হাওয়া
বাদলে সবুজ,যেন আরো খোঁজ,
 বাংলাতে এই পাওয়া।।


ক্ষণে ক্ষণে মেঘ,বাতাসের বেগ
বয়ে যায় জোরে
ঝমঝম কলে,ক্ষণপ্রভা জ্বলে
আলোময় হয় দূরে।।


বাদলের ছাপ,মুছে দেয় তাপ
যা প্রকৃতিতে আছে
চলে যায় ছুটে,সব বাঁধা টুটে
ঘন মেঘ আরো কাছে।।

সূর্যের লুকোচুরি,মেঘদলে ঘুরাঘুরি
বজ্র দিগন্তে হাকে
ধূসর আকাশে বাতাস আভাস,
হাতছানি দিয়ে ডাকে।।

অসীম শব্দটি, ছোট্ট অতি
তবু বোঝায় ধারনাতীত,
অবশ্য সাজে,প্রকৃতির মাঝে
নবিﷺ স্তুতি সংগীত।।


যেখানেই যাবে,তব দেখা পাবে
হে রসুলﷺআঁকা!!
যদি আস তাই, এই আত্মায়
আমি পাপী সর্বহারা।।


কত কথা লেখি,প্রকৃতিতে দেখি
সবুজের ঐ আভা !!
মদিনার রং,বেরেলীর প্রাণ
সবুজের এই সভা।।

লেখকঃ নাহিয়ান 
----------শব্দ চাবি------
বেরেলী-আ'লা হযরতের শহর

ক্ষণপ্রভা-খানিক আলো<বজ্রপাত

তুমি রয়ে যাবে

বাংলার যে পলিমাটির সৌরভ   তোমার অস্তিত্ব জুড়ে   তাকে আমি বড্ড ভালোবাসি। কত যাযাবর, কত পথিক,সন্ন্যাসী, কত দরবেশ,  উদাসী কবি, জনেজনে  খুঁজে...

জনপ্রিয় পোস্টসমূহ