খোদারই দয়ার ধারায় আত্মাহারা,
করে দেয় যে মন,যেথা যায় সেথা মিলে।আকুল এ দিল,
সাজদাতে মগন।
যেদিকেই দু'চোখ মেলি,সেদিক মাঝেই
তব দয়া দান;
অফুরান রহমতে যে বান ডেকে যায়
সিক্ত করে মন। [ঐ]
নূরের ঝলক দিলে ধরার পরে,
আঁধার করতে দূর ;
নবিরূপে পেলাম প্রদীপ,দয়া সে যে
তোমারই পরম[ঐ]
তোমারি প্রেমের বাণী দাওনি শুধু;
দিয়েছ দয়ার নবি,
রবি যে হার মেনে নেয় দেখে তাঁরই,
উজল সে আনন।[ঐ]
যেদিকেই ঘুরে ফিরি উছলে পড়ে
তাঁহার এমন নূর
খোদারই কুদরতে যে কূল মিলে না,
হার মানে মনন।[ঐ]
রাসুলের পরম শীতল বাণীগুলো
চোখে এনে দাও;
তোমারি কোরান হতে বুঝবে ও না'ত-
খুঁজবে দু'নয়ন।[ঐ]
বিপদে না ডরিতে দিলে তুমি
তোমার বন্ধু আউলিয়া
তোমারই তান এনে দেয় হৃদয়তে,
নেয় করে আপন।[ঐ]
অবিরাম সুর বুনে যায় -কাব্যমালায়
তোমার সে কথা;
এ বাণী অনুগামী হোক নবিজির
হোক সেথা চলন।[ঐ]
তোমারি শরণ মাঙে,কাজী নামের
লেখক লিখেই যাক
তোমারি শরণ মাঙে,কাজী নামের
লেখক লিখেই যাক
নবিজির প্রেমে তবে ধরার সবার
দাও রাঙিয়ে মন।[ঐ]
লেখাঃ.কাজী আহমদ এয়ার খান নাহিয়ান
দাও রাঙিয়ে মন।[ঐ]
লেখাঃ.কাজী আহমদ এয়ার খান নাহিয়ান
