তোমার শব্দ অমলিন কেন,হৃদয়ের কথা বলতে?
তোমার সে স্মৃতি জাগরিত কেন,এই ভিন পথ চলতে?
তোমার শব্দ জেগে ওঠে কেন,আসে কেন বারেবার?
বেভুল পথের পথিকের তরে কোন কথা আছে তার?
তোমার সে স্মৃতি জাগরিত কেন,এই ভিন পথ চলতে?
তোমার শব্দ জেগে ওঠে কেন,আসে কেন বারেবার?
বেভুল পথের পথিকের তরে কোন কথা আছে তার?
স্থির, দৃঢ,অচপল ছিলে;হৃদয়ের প্রত্যয়
সত্যের কথা বলতে তো কভু পায়নি সে কোনো ভয়।
আজ চেয়ে দেখো ধূসর আকাশ মলিন কোন সে পাপে,
পাষাণের হৃদ বিদ্বেষী হয়ে থরথর করে কাঁপে।
তোমার চাহনি পথে পথে কেন ছাপ রেখে সদা যায়?
মলিন দুয়ারে তব কিছু স্মৃতি কেন মনে পড়ে যায়?
তোমার কাফেলা ছুটেছিল যবে পথ থেকে প্রান্তরে,
তুরের গিরি কি মনে রেখেছিল তব স্মৃতি অন্তরে?
আজি সেই কথা নৈঃশব্দেই আনে ভারি কোলাহল,
হৃদয়ের পটে অশ্রু এমনি প্রবাহিত টলমল।
কিইবা আমি বলতে পারি?নেই কোন ভাষা আর,
রক্ত লোলুপ পিশাচ সবারি ধ্বংস যে অনিবার।
যেই বা যারা বহায়েছে স্রোত রক্তের কন্ঠ তীরে,
তাদের কন্ঠ সমেত শরীর যায় যেন ঠিক চিরে।
যেই বা যারা লাগায়েছে গলে পাগড়ির পাকে ফাঁশ,
দুনিয়াতে হবে,জাহান্নামেও ফাঁসিতে তাদের নাশ।
যেই বা যারা ধৃষ্টতা করে করেছিল গতিরোধ,
তাদের ধ্বংস দুনিয়াতে হোক,আখিরাতে হোক শোধ।
যেই বা যারা করেছে হৃদয়ে বিদ্বেষ চাষাবাদ,
জালিমের কভু নেই, ক্ষমা নেই;তারা হোক বরবাদ।
শান্তির পথে যেই মজলিশ,তাকে এই প্রতিদান?
সত্যের তরে যেই সন্ধান,তাকে এই প্রতিদান?
যেই বা যারা করেছে এমন হোক তারা ভ্রংশ,
জাহান্নামের লাকড়ি হয়েছে, ফলাফল ধ্বংস।
সময় চলেছে ক্রমাগত আর বিচার হয়েছে কিছু?
খুনিদের ঠাঁই হোক সিজ্জিনে, কিবা তার আরো নিচু।
শহীদ নুরুল ইসলাম ফারুকী তব কথা পড়ে মনে,
হৃদয় গহীনে হাহাকার জাগে,হারাবার কথা শুনে।
তোমার হৃদয়ে থাকা সব প্রেম আকাশে ছড়িয়ে দাও,
খুনিদের টুঁটি চেপে ধরে বলো, "খুনিদের ফাঁসি দাও।"
✍️:কাজী আহমদ এয়ার খান নাহিয়ান