28 August, 2021

গুলবাগিচা

খুশির বাঁধ গেল ভেঙে, দয়া মেঙে আজ
গুলবাগিচা উঠলো রেঙে,পেয়ে নবি রাজ।।
 
রুক্ষ মরু,শ্যামল তরুর ছায়ায় বেঁচে রয়,
দোলা লাগে মরুর হাওয়ায়,খুশির ঐ আওয়াজ।

দয়ার দুয়ার গেল খুলে,জোয়ার আনে বান
আশেক প্রাণে,সদায় টানে,রহমতে নেয়াজ।
 
কে এলো আজ অজ্ঞতাই হলো অবসান?
কোন বাদশার শিরে শোভে"খোদার হাবিব" তাজ?

ভ্রান্ত প্রথা-কলুষ কথা, কে ঘুচাল বল?
কার তরে বন্দি শিকল-ভেঙে বিকল আজ?

নবিপ্রেমিক রাঙাও নিজকে মাওলিদের ঈদে
নবির এ দান তোমার আমার (তাই),বেদ্বীন ভুলে লাজ।।

10 August, 2021

পথিকৃৎ

পথিকৃৎ


চলিছে পথিক,তিমির রাত্রি,
একেলা নিঝুম পথে
চক্ষু তাহার ভ্রমিতেছে হায়,
মুসাফির মুসিবতে ।।

পথের প্রান্তরে শেয়ালের ডাক,
নিশিথে দানিল ভয়,
ভয়ার্ত পথিক চলিছে কাঁপিয়া
তবু,মানে নাই পরাজয়।।

পান্থ দেখিল পথেরি পাশে
আঁকা-বাঁকা মোড় কত,
দিশাহীন পথে ছুটিবে কোথায়?
বাঁধা যেথা অবিরত ।।

দূরপথ রেখা,পাইল না দেখা;
নাই কেন কোন আলো,
ঘনিয়াছে যেন আমাবস্যার রাত,
চারদিকে ঘোর কালো।।

মেঠোপথ পাশে বায়ে শত মোড়,
ডানে দেখে সোজা হেথা,
বিষাদগ্রস্থ পথিকের বুকে
তাই বিধিঁল ভয়ের ব্যাথা।।

সহসা তন্দ্রা লাগিল নেত্রে,
 শক্তি   পাইল   বুকে;
"হস্তে প্রদীপ,আলোকিত তায় "
হেরিল সে একোন লোকে?

এবার ঘুম ছুটিয়া পালাইল,
চক্ষু  উঠিল  জাগি,
দিগন্তে কোন প্রদীপ চিহ্ন
দিশা দিল তার লাগি?

অদূরে পথিকৃতের প্রদীপ
দিশা দেয় যেই আলো,
সে আলোয় পথিক খুজে পেল পথ
পেল সত্যের সব ভালো।। 

নকশা মেলিয়া, খানিক দুলিয়া
 হেরিল সেঁ পথিক পানে,
চাঁদহীন রাতে তারকারা সব
জ্বলে ওঠে আসমানে।।

পথিকৃৎ যেন বলিল তাহাকে
এসো এসো এই দিকে-
সত্যের পথ,সাম্যের পথ-
শান্তিচিহ্ন লিখে।।

পথিকৃতের পদধ্বনি শুনি,
পথিক ছুটিয়া চলে
চির- চেনা গন্তব্যে পৌঁছিল তায়
দিশারির আলো জ্বলে।।

পথিক বুঝিল এইবারঃযদি চলে
দিশাহীন,পথহারা প্রান্তরে
সর্বহারার দুয়ারে ভিড়িবে
         --ক্রন্দন অন্তরে।।

বিঃ দ্রঃ উপরোক্ত কবিতাটি রূপক কবিতা
-----শব্দ চাবি-----
তিমির - আঁধার।
ভ্রমিতেছে-- ভ্রম হচ্ছে।
নিশিথ-- রাত্রি।
দানিল- দিল/ দান করল।
পান্থ- পথিক।
হেথা- এখানে।
তন্দ্রা- ঘুম।
নেত্র- চোখ। হেরিল-- দেখল
দিশা দিল-- চিনিয়ে দিল
তার লাগি-- তার জন্য।
পথিকৃৎ - যে পথ দেখায়।
শান্তিচিহ্ন-- ইসলামের চিহ্ন 
পথহারা -- পথ(মাযহাব)হারা বা লা-মাযাহাবি বোঝানো হয়েছে। 

কারবালা

 --কারবালা--

মহররমের চাঁদটা আবার অস্রু নিয়েই ফিরে,
কারবালারই বিষাদগাঁথা, ফোরাত নদীর তীরে।।
নবির আওলাদ ঈমাম হোসাইন শহিদ হলেন যেথা
সে কারবালাতে রক্তচিহ্ন, হৃদয়ে দেয় ব্যাথা।।
ক্ষুদ্রমনা এজিদেরই প্রতারণার ফাঁদ
লোভ- লালসায় মত্ত ছিল,প্রবৃত্তি দেয় সাধ।।
ঈমাম হোসাইন নেয়নি মেনে এজিদের ঐ রীতি,
প্রাণ দিয়েছেন, দেননি ঈমান,চিরসত্য নীতি।।
রাক্তধারা বয়ে চলে,সিমরের খন্জ্ঞরে
বিশ্ববাসী কি হারাল, কারবালা প্রান্তরে??
প্রাণ দিয়ে রক্ষা করেন বিশ্ববাসীর ঈমান
হৃদয়েই জেগে আছেন,তিনি এমনই ইমাম(রা)।
শেষে,রক্তরাঙা বিজয় রবি উদিল ফোরাত তীরে
বীর বিক্রমে হোসাইনী বীর ফিরল স্বর্গ নীড়ে।।

24 July, 2021

প্রকৃতির সভা

 --প্রকৃতির সভা --



আঁধার আকাশে,মেঘ গর্জে,
বহে সুশীতল হাওয়া
বাদলে সবুজ,যেন আরো খোঁজ,
 বাংলাতে এই পাওয়া।।


ক্ষণে ক্ষণে মেঘ,বাতাসের বেগ
বয়ে যায় জোরে
ঝমঝম কলে,ক্ষণপ্রভা জ্বলে
আলোময় হয় দূরে।।


বাদলের ছাপ,মুছে দেয় তাপ
যা প্রকৃতিতে আছে
চলে যায় ছুটে,সব বাঁধা টুটে
ঘন মেঘ আরো কাছে।।

সূর্যের লুকোচুরি,মেঘদলে ঘুরাঘুরি
বজ্র দিগন্তে হাকে
ধূসর আকাশে বাতাস আভাস,
হাতছানি দিয়ে ডাকে।।

অসীম শব্দটি, ছোট্ট অতি
তবু বোঝায় ধারনাতীত,
অবশ্য সাজে,প্রকৃতির মাঝে
নবিﷺ স্তুতি সংগীত।।


যেখানেই যাবে,তব দেখা পাবে
হে রসুলﷺআঁকা!!
যদি আস তাই, এই আত্মায়
আমি পাপী সর্বহারা।।


কত কথা লেখি,প্রকৃতিতে দেখি
সবুজের ঐ আভা !!
মদিনার রং,বেরেলীর প্রাণ
সবুজের এই সভা।।

লেখকঃ নাহিয়ান 
----------শব্দ চাবি------
বেরেলী-আ'লা হযরতের শহর

ক্ষণপ্রভা-খানিক আলো<বজ্রপাত

15 July, 2021

জ্যোর্তিময়(নাতে রসুলﷺ]


 ---------------জ্যোর্তিময়--------------

আলোকদাতা,আলো দাও না নয়নে,
তুমি তো দেনেওয়ালা, আছ এ মনে।।

জগৎ মাঝে,যত আছে,বাঁচে তোমারি দয়ায়,
তুমি চাও যাকে-যেভাবে বাঁচে সে সদায়;
শহর-নগর,দয়ার নজর,গড়ে যে জনে।ঐ।

ব্যাকুল আরশ-পেতে পরশ,নবিﷺ তোমারি
দাঁড়িয়ে সালাম জানায়, ফেরেশতার সারি
সব শয়তান-পালায় ভয়ে,পালায় প্লাবনে(ঐ)

শ্যামল হলো পৃথ্বি-সৃষ্টি,তোমার আগমন--
প্রেমিক সবি,হলো খুশি,(নবিﷺ)তোমার যে আপন,
সৃষ্টি জগৎ,তোমার কথায়, চলে তোমার চলনে(ঐ)

নবিﷺপ্রেমে যার প্রাণ উজালা,
প্রেমাগুনে মন জ্বলে
এ হৃদয়ে নবিরﷺ দেখা পাবি যেমনে(ঐ)

পায়যে মাফী,সকল পাপী (ইয়া রসুলুুল্লাহﷺ)তোমার দুয়ারে,
দ্রোহের জরা যায় যে মুছে, প্রেমের জোয়ারে,
বেদ্বীন-কাফের ঈমান আনে,তোমার চরণে(ঐ)

তোমায় পেয়ে প্রেমিক চোখ অস্রুতে সজল,
নবিপ্রেমের সীমা নাই যে হৃদয়ে অতল,
তোমায় দেখে তোমার গোলাম(ইয়া রসুলুল্লাহﷺ)ভুলে ব্যাথা মরণে(ঐ)
লেখকঃনাহিয়ান
বিঃদ্রঃউপরোক্ত না'তটি আখতার রেযা খান রহ.কর্তৃক রচিত উর্দু নাত "মুনাওয়ার মেরে আঁখো কো,মেরে শামসুদ্দোহা কর দে" দ্বারা প্রভাবিত।।

14 July, 2021

ইসলাম মানে কি?


------ইসলাম মানে কি?---------
ইসলাম মানে শান্তির পথ,
সত্যের কথা বলা;
ইসলাম মানে মৃত্যুর মুখে
নির্ভয় ছুটে চলা।।


ইসলাম মানে নবিজীরﷺ প্রেম,
  মদিনার দরবার
ইসলাম মানে ক্ষমা আর মানবতার
 ঝলকিত তরবার।।


ইসলাম মানে ফোরাতের তীর,
 কারবালা প্রান্তর,
এজিদের কাছে দেয়নি ঈমান,
দেয়নি সে অন্তর।।


ইসলাম মানে বাগদাদী দান,
  আকাশের নীলাচল;
আকাশের মতো বিস্তৃত তাঁর হাত --
   স্থির -নিশ্চল।।


ইসলাম মানে স্নিগ্ধ -সবুজ
   মদিনার গম্বুজ;
ইসলাম মানে প্রকৃতির রং
বেরেলিতে যার খোঁজ ।।


ইসলাম মানে মদিনার মিনার,
  তেজস্বী নকশা;
যার প্রতি দানে বেরেলির প্রাণ,
 বারেলির বাদশাহ্ ।।


ইসলাম মানে না দেখে বিশ্বাস
    প্রেমের অন্ধতা;
ইসলাম মানে সিক্ত-হৃদয়,
-- ঈমানি  ছন্দতা।।


ইসলাম মানে রেযার কলম,
নবিরﷺ স্তুতিতে বাঁচি
ইসলাম মানে প্রেম-অনুপম
লিখছে সব্যসাচী।।(নোটঃআ'লা হযরত)


ইসলাম মানে সরল-সত্যদীপ্ত
 নবিজীরﷺ হেকমত ;
ইসলাম মানে প্রেমিক- আত্না,
মোস্তফাﷺ জানে রহমত।।


ইসলাম মানে প্রকাশিত আলো
যা দিয়ে মোরা দেখি--
ইসলাম মানে প্রজ্ঞার কলম
যা দিয়ে মোরা লেখি।।


ইসলাম মানে নয়তো জুলুম,
নয়-ঢাল, নয় তলোয়ার;
ইসলাম মানে প্রতিশোধ নয়-
  --প্রতিরোধ আত্নার ।।


ইসলাম মানে মারামারি নয়,
নয় কোন হানাহানি ;
ইসলাম মানে মুমিন হৃদয়ে
সত্যের ঝলকানি।।


লেখকঃনাহিয়ান 
-------শব্দচাবি-------
বাগদাদী দান-আব্দুল কাদের জিলানী রহ.এর দান।
সব্যসাচী-যে দুই হাতে লিখতে পারদর্শী, আ'লা হযরতকে বোঝানো হয়েছে। 


29 June, 2021

বিজয় উৎসব

 


-----------------বিজয় উৎসব --------------------

নবির ﷺ বাগানে ফোটে যত প্রেমবৃক্ষ সারি সারি
ফুল তারি সব তারকা প্রভা, আঁধার পথের দিশারি।।
ব্যাথা ভুলান,তোমার গোলাম আছে বিপদের খাদে
ধর্ম নিয়ে করছে ব্যবসা ভ্রান্তরা মতবাদে।।
নায়েবে রসুল ﷺ,করবে উসুল, ভ্রান্ত-বাতিলের প্রতিস্বর--
দিকে দিকে আজ-কান্না আওয়াজ, আর চিৎকার নিস্বর।।
জঙ্গির মারামারি-রগ কাটাকাটি,এটাই কি ধর্মদ্বীন?
হায়রে পথিক,দেখনা সেদিক:উইঘুর,রাখাইন,ফিলিস্তিন।।
ইয়েমেনে কত শত মুসলিম মারে, সৌদি নজদ দাস,
দ্রোহীদের সাথে হাত মিলায়ে ধর্মকে দেয় ফাঁশ।।
কাঁপে না অন্তরাত্না?কাঁদে না মানব প্রান?
হিংসার সেই তলোয়ার তাই ভেঙে হয় খান খান।।
প্রেমের নগর গড়েছেন নবি ﷺ, শত প্রেমিক মনে
যে নগর হতে শয়তান সব বিতাড়িত হয় ক্ষণে।।
মদিনা দুর্গ,বেরেলি রাজপথ,রাজত্ব তাঁর বিশ্বভবে
দিক-বিদিকে উড়বে নিশান,নবিপ্রমের উৎসবে।।
--------------------------শব্দ চাবি  ------------------
তারকা-প্রভা---তারার আলো
দিশারি - যে পথ দেখায়
নয়েব- প্রতিনিধি
নায়েবে রসুল- নবির ﷺ  প্রতিনিধি
নজদ(বর্তমানে রিয়াদ)- নবি ﷺএর ভাষ্যমতে শয়তানের শিংয়ের আবির্ভাবস্থল
বিশ্বভবে- সমগ্র বিশ্বে বা বিশ্বের সংসারে।
বেরেলি- আ'লা হযরতের শহর।
নিশান- পতাকা।
লেখকঃ নাহিয়ান।। 

25 June, 2021

------মদিনার স্মৃতি-----


হৃদয়ে জাগে স্মৃতি ঐ মদিনার 
 সবুজ গম্বুজ আর উচ্চ মিনার।
         বলছি সেই সোনালি দিনের কথা;
     যেদিন নবিﷺআগমন তরে ব্যাকুল প্রেমীজনতা।।।
প্রকৃতি রুক্ষ, মুছতে দুঃখ প্রিয়নবি এলো হেথা;
মরুসূর্য হার মেনেছিল যার কাছে, মুছিয়েছে সেই ব্যাথা।।
মরুঝড় গড়ে আঁধার আর অজ্ঞতা গড়ে নির্বোধ
জ্ঞানের আলোয় সে আঁধার তাড়ায় প্রেমেতে দিলেন বোধ।
যে প্রেম শিখায় মানবতা, ক্ষমা আর উদারতা
যে প্রেম ঘুচায় কাফের,বেদ্বীন মনে সকল শক্ত ব্যাথা।।
যে প্রেম শিখায় প্রতিশোধ নয়,হৃদয়েই প্রতিরোধ;
যে প্রেম শিখায় ঢাল-তলোয়ার ছাড়া ক্ষমাতেই গতিরোধ।
যে প্রেম ছাড়া নাই ঈমানেরও বিশ্বাস,
হয়তো সে উয়ে গেছে ক্ষণে,হয়তো এ নিঃশ্বাস।।
যে প্রেম ছাড়া পায় না মুক্তি, যুক্তিরও কলকাঠি;
নবিﷺপ্রেমের দীপ্ত আলোক,তৃপ্ত সেথায় জাতি।।
সতত,সত্য নবিﷺপ্রেমে নিত্য ঝরে আল্লাহ্ তায়লার দয়া
ধরার 'পরে, ভেদাভেদ টুটে গড়ে মানবাত্না নয়া।
---------------------------শব্দ চাবি----------------------
দীপ্ত- আলোকিত
সতত- সর্বদা
নিত্য- সবসময়
ধরা  - পৃথিবী
'পরে - উপরে'র সংক্ষিপ্তরূপ।
লেখকঃনাহিয়ান।
  

16 June, 2021

রূখ দিন হ্যায় ইয়া মেহেরে সামা(আলোকিত দিন)নাতে রসুল

 


রূখ দিন হ্যায় ইয়া মেহেরে সামা ইয়ে, ইয়ে ভি নেহি উও ভি নাহি।

 শব জুলফ ইয়া মুশকে খুতা,ইয়ে ভি নেহি উও ভি নাহি।

 মুমকিন মে ইয়ে কুদরত কাহা, ওয়াজিব ম্যায়  আবদিয়াত কাহা।
 হায়রান হু ইয়ে ভি হায় খাতা,ইয়ে ভি নেহি উও ভি নাহি।

 হক ইয়ে কি হৈ আবে ইলাহ আওর আলম ই ইমকান কে শাহ।
 বারজখ হৈ ওও সিরে খুদা,ইয়ে ভি নেহি উও ভি নাহি।

 বুলবুল নে গুল উঙ্কো কাহা, কুমারী নে সারভে জানফিজা।
 হায়রাত নে ঝুনঝলা কর কাহা ইয়ে ভি নেহি উও ভি নাহি।

 খুরশীদ থা কিস জুর পার কেয়া বাধ কে চামকা থা কামার।
 বি-পারদা যাব ওরুখ হুয়া ইয়ে ভি নেহি উও ভি নাহি।

 দার থা কি ইসিয়ান কি সাজা আব হোগি ইয়া রুজে জাজা।
 দে উঙ্কি রেহমত নে সদা ইয়ে ভি নেহি উও ভি নাহি।

 কই হ্যায় নাযো জুহাদ পার ইয়া হসনে তৌবা হ্যায় সিপার।
 ইয়ান হ্যায় ফকতত তেরী আতা ইয়ে ভি নেহি উও ভি নাহি।

 দিন লহভ মে খোনা তুঝে, শব সুভা তাক সোনা তুঝে।
 শারমে নবী খাউফ খুদা ইয়ে ভি নেহি উও ভি নাহি।

 রিজক ই খুদা খায়া কিয়া, ফরমান ই হক তালা কিয়া।
 শুকরে করম তারসে সাজা ইয়ে ভি নেহি উও ভি নাহি।

 হাই বুলবুলে রাঙ্গি রাজা ইয়া তুতিয়ে নাগমা সারা।
 হক ইয়ে কি ওয়াসিফ তেরা   ইয়ে ভি নেহি উও ভি নাহি।

05 June, 2021

নজরুলের নবিﷺস্তুতি(নাতে রসুলﷺ)

 


হেরা হতে হেলে দুলে নূরানী তনু ও কে আসে হায়,

সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায় —
সে যে আমার কামলিওয়ালা — কামলিওয়ালা।।
তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে
পর্বত জঙ্গম টলমল টলে,
খোরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝ’রে ঝ’রে যায় —
সে যে আমার কামলিওয়ালা — কামলিওয়ালা।।
আসমানে মেঘ চলে ছায়া দিতে,
পাহাড়ের আঁসু গলে ঝরনার পানিতে,
বিজলি চায় মালা হতে,
পূর্ণিমার চাঁদ তার মুকুট হতে চায় —
সে যে আমার কামলিওয়ালা — কামলিওয়ালা।।

তুমি রয়ে যাবে

বাংলার যে পলিমাটির সৌরভ   তোমার অস্তিত্ব জুড়ে   তাকে আমি বড্ড ভালোবাসি। কত যাযাবর, কত পথিক,সন্ন্যাসী, কত দরবেশ,  উদাসী কবি, জনেজনে  খুঁজে...

জনপ্রিয় পোস্টসমূহ