--কারবালা--
মহররমের চাঁদটা আবার অস্রু নিয়েই ফিরে,
কারবালারই বিষাদগাঁথা, ফোরাত নদীর তীরে।।নবির আওলাদ ঈমাম হোসাইন শহিদ হলেন যেথা
সে কারবালাতে রক্তচিহ্ন, হৃদয়ে দেয় ব্যাথা।।
ক্ষুদ্রমনা এজিদেরই প্রতারণার ফাঁদ
লোভ- লালসায় মত্ত ছিল,প্রবৃত্তি দেয় সাধ।।
ঈমাম হোসাইন নেয়নি মেনে এজিদের ঐ রীতি,
প্রাণ দিয়েছেন, দেননি ঈমান,চিরসত্য নীতি।।
রাক্তধারা বয়ে চলে,সিমরের খন্জ্ঞরে
বিশ্ববাসী কি হারাল, কারবালা প্রান্তরে??
প্রাণ দিয়ে রক্ষা করেন বিশ্ববাসীর ঈমান
হৃদয়েই জেগে আছেন,তিনি এমনই ইমাম(রা)।
শেষে,রক্তরাঙা বিজয় রবি উদিল ফোরাত তীরে
বীর বিক্রমে হোসাইনী বীর ফিরল স্বর্গ নীড়ে।।

No comments:
Post a Comment