"শীত এসেছে",বলল তারা-"জানান দিয়ে যাই"।
আঁৎকে উঠে বলি আমি, শীতের আগমন?
দাঁত কপাটি কাঁপায় আমার,ঠান্ডা যে কনকন।।
শীতে বেজায় ঠান্ডা হাওয়া, ধাওয়া করে মাঠ-
কুহেলিকার চাদর সেথা, বিলায় অস্তপাট।।
গিরির এমন আবছা ছায়া দেখায়নি তো কেউ-
শীতের তরে পেলাম দেখা অপূর্ব এই ঢেউ।।
শীতের সূর্য রঙিন করে নবীন তরুর দেশ,
ফুলে ফুলে পাখির ভ্রমণ মুগ্ধ করে বেশ।।
সূর্য কিরণ ক্লান্ত হয়ে বিকেল ফিরে যায়,
আবির ছড়ায় লালচে আভা,প্রভুর এই দয়ায়।।
রহস্যরা নতুন করে জাগে শীতে খুব -
রাত্রিশেষের হয়ত কায়া ছায়ার মাঝেই ধূপ।।
©কাজী আহমদ এয়ার খান নাহিয়ান
No comments:
Post a Comment