আবারো ঈদ
চাঁদ হাসে আসমানে-তবে এলো কোন ঈদ?
খোশ-আমদেদ জাগে প্রকৃতিতে,তবে এলো কোন ঈদ?
চারিদিকে দেখো,এলো হাওয়া তেজ,নিয়ে নেয় পাপভার।
প্রার্থীরা সব দয়া পেয়ে খুশি-প্রতিক্ষণে,প্রতিবার।
ধূলিকণা কেন ভিখ পেয়ে হেথা,হয়ে যায় মহাকাল;
উৎসব আনে সৃষ্টির প্রাণে,দয়া-দানে উত্থাল।
শ্যামলিমা-পথ,মরু-উদ্যান,তরুলতা,ফুল-ফল,
চারদিক জুড়ে,আলো-ছায়া-নূরে,সেজে গেছে অঞ্চল।
মুকুলিত প্রাণ হয় অম্লান,ক্ষণে ক্ষণে তোলে ঢেউ,
কোন সে খুশির ঈদ এলো আজ, উত্তর দাও কেউ।
পেলে আমি খোঁজ,যাব তাঁরি দ্বার,বলে দাও বলে দাও;
ধূলিকণা রেঙে,উৎসব এঁকে বলে,সবুজের কাছে যাও।
সবুজের এই চাঁদোয়ার নিচে আশ্রয়ে আছে সব,
বেলাশেষে তারা ফিরে আসে হেথা,করে মনে উৎসব।
বলো দাও সোজা,বুঝি নাতো এতো;তবে এলো কোন ঈদ?
বারেলির বাঁকে উত্তর আঁকে, নবিজির মাওলিদ।
এলো তবে কি এতোদিন পর,প্রতীক্ষার ভেঙে বাঁধ,
মিলাদুন্নবি হৃদয়ে-হৃদয়ে,আকাশেতে হাসে চাঁদ।।
লেখাঃকাজী আহমদ এয়ার খান নাহিয়ান
-1.jpg)
2 comments:
এগিয়ে যাও।আল্লাহ তোমার সহায় হোন।
জাজাকাল্লাহ
Post a Comment