07 June, 2024

প্রকৃতির গান


মনে পড়ে শুধু, বারেলির কথা

শুধু তার প্রতিদান;

ভাবুকের তরে,দেয় প্রাণ ভরে

জাগরিত আখ্যান।


এনে দেয় ভোর,তাঁর প্রেম সুর

প্রেমভাবে যায় উড়ি,

বাদলের রাশে,ঝিরঝিরে আসে

আবার ইলশেগুঁড়ি।


করে যে অধীর,শীতল সমীর,

প্রকৃতিতে সৌরভ,

হৃদয়ের রাজে এ অর্ঘ্য সাজে

সপে লভি গৌরব।


প্রেম মনোহরা,মুছে দেয় জরা,

যাই ছিল হেথা আজ।

তাও কিরে তবে,হৃদয়ে নিরবে

আসেনি কো মহারাজ? 


তাঁর আগমন,হয়েছে আপন

প্রেমিকের স্মৃতিপটে,

আলোছায়া দিয়ে,আকাশ ছাপিয়ে 

সুদূর মেঘের রথে।


দিয়েছে জানান অপূর্ব তান

সবুজের  আত্নীয়,

যদি দান তাঁর,উছলে আবার

মোরে তার কিছু দিও।


তবে মনে নেই, বাদলের সেই

কাব্যের কথামালা?

তরুলতা সব,রইল সরব

জপনে সাল্লে আলা।


ফিরে পেয়ে প্রাণ,নিকুঞ্জে গান

গেয়ে পাখি তোলে সুর;

স্মৃতি পড়ে মনে,মলিন বদনে

 মদিনা সে কত দূর । 


ক্লান্ত কাব্য বিষন্ন চক্ষে,

অদূরেই সেই পথ!

দূরে অমানিশা, মদিনার দিশা

দেয় আ'লা হযরত।


'সম্মুখে দেখো,তায় লিখে রেখো;

ওই সুর আছে হেথা।'

পথিকের আঁসু, ভগ্ন হৃদয়ে,

দেয় এনে যত ব্যথা।

✒️:কাজী আহমদ এয়ার খান নাহিয়ান 

20.03.23


Photo:Adobe Stock

No comments:

তুমি রয়ে যাবে

বাংলার যে পলিমাটির সৌরভ   তোমার অস্তিত্ব জুড়ে   তাকে আমি বড্ড ভালোবাসি। কত যাযাবর, কত পথিক,সন্ন্যাসী, কত দরবেশ,  উদাসী কবি, জনেজনে  খুঁজে...

জনপ্রিয় পোস্টসমূহ